ট্রাকচাপায় জাবি শিক্ষার্থী নিহত
চালকের শাস্তি চেয়ে মানববন্ধন
ট্রাকচাপায় জাবি শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও চালকের শাস্তি চেয়ে আজ সকালে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ২৬ জানুয়ারি ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম আবর্তনের একজন শিক্ষার্থী নিহত হন। তাঁর নাম ইয়াকুব আলী আবির।
মানববন্ধনে এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে ট্রাকচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে।

জাহিদুর রহমান