জাবি ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক সৈকত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৭তম ব্যাচের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট ও ঢাকা মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৯ সদস্যের নতুন কমিটির অন্যরা হলেন—সহসভাপতি মুরাদ হোসেন হীরা, আহসান হাবীব, শহিদুল ইসলাম তুষার, কাজী নজরুল ইসলাম দুর্জয়, নবিনুর রহমান নবীন, রাব্বি হাসান, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিল বিপ্লব, শাহরিয়ার হক মজুমদার শিমুল ও মিজানুর রহমান রনি।
যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, ইসরাফিল চৌধুরী সোহেল, ওয়াসিম আহমেদ অনীক, মো. শামীম হোসেন, রাধেশ্যাম বিশ্বাস ও শামছুল হক, সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ইসলাম।
এর আগে ২০১১ সালের ২৭ এপ্রিল জাকিরুল ইসলামকে সভাপতি ও আবু সাঈদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে জাবি শাখা ছাত্রদলের ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার প্রায় পাঁচ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জাবি সংবাদদাতা