ঈদের ছুটির পর হাবিপ্রবি খুলছে কাল
ঈদুল ফিতরের ছুটির পর কাল ১৩ জুলাই, বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলছে। ঈদুল ফিতর উপলক্ষে গত ১ জুলাই বিশ্ববিদ্যালয় ছুটি হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী যথারীতি চলবে।

ফারুক হোসেন, দিনাজপুর