আবু আলম সভাপতি, মফিজুর রহমান সাধারণ সম্পাদক
সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খানকে সভাপতি ও অধ্যাপক মো. মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা হলেন সহসভাপতি কাজী রওনাক হোসেন, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন ও ড. এম কামালউদ্দিন জসীম; যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী, মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি, মো. গিয়াসউদ্দিন আহমেদ, সঞ্জীব চ্যাটার্জি ও আহমেদ পিপুল; সহকারী সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ হালিম, সুজন মাহমুদ ও জেসমিন জাহান মুন; সাংগঠনিক সম্পাদক মাহমুদ সালাহ্উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম খান রবিন, প্রকাশনা সম্পাদক শেখ জীনাত শারমিন, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান কাজল, সাংস্কৃতিক সম্পাদক শারমিন ইফফাত শামস্ তুলি ও যোগাযোগ সম্পাদক আনোয়ারুল আজিম।
এ ছাড়া অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য হয়েছেন অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, মো. আলমগীর হোসেন, এম খায়রুল কবীর, স্বপন কুমার দাস, শাহিদা আলম, নার্গিস বেগম মিনি, এ কে এম রহমত আলী হাওলাদার, শাহেদ চৌধুরী, শওকত আহমেদ ফরিদি টনি, ড. অলিউর রহমান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাহমুদ মেনন খান, মো. হাসান উল্লা খান রানা, কে এম সাখাওয়াত মুন, শরিফউদ্দিন লিমন, লোপা হোসাইন, শরিফুল ইসলাম হাসান, তৌহিদুল হাসান নিটল, সাহস মোস্তাফিজ। অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

গতকাল শনিবার নতুন এই নির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে সংগঠনের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পেশাগত উৎকর্ষতা সাধনে এ সংগঠনটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিইউএমসিজেএএর সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক আহমেদ পিপুল। এ সময় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন স্বপন কুমার দাস। কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন এএসএম বজলুল হক।
এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. সাখাওয়াত আলী খান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভায় দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত এই বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।


নিজস্ব প্রতিবেদক