Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
জান্নাতুল এ্যানি
১২:৪১, ০৬ আগস্ট ২০১৬
আপডেট: ১৩:৫০, ০৬ আগস্ট ২০১৬
জান্নাতুল এ্যানি
১২:৪১, ০৬ আগস্ট ২০১৬
আপডেট: ১৩:৫০, ০৬ আগস্ট ২০১৬
আরও খবর
শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা
পিক্সেলে এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন
পা দিয়ে লিখে স্বপ্ন ছুঁলেন ‍কুড়িগ্রামের মানিক
গুগলে চাকরি পেলেন জাবি’র মনিকৃষ্ণ
গুগলে ডাক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েম

ব্রিটিশ গ্রন্থাগারে বাংলাদেশির নামে বিশেষ কর্নার

জান্নাতুল এ্যানি
১২:৪১, ০৬ আগস্ট ২০১৬
আপডেট: ১৩:৫০, ০৬ আগস্ট ২০১৬
জান্নাতুল এ্যানি
১২:৪১, ০৬ আগস্ট ২০১৬
আপডেট: ১৩:৫০, ০৬ আগস্ট ২০১৬

“গর্ব, আনন্দ ও বিব্রতকর অনুভূতি নিয়ে এটি শেয়ার করছি। আমার জীবনের সবচেয়ে বড় দিন আজ। আজকে ইউনিভার্সিটি অব সাসেক্সের ব্রিটিশ লাইব্রেরি ফর ডেভেলপমেন্ট স্টাডিজ এ আমার নামে ‘মনি কর্নার’ উদ্বোধন হলো।” স্যোসাল মিডিয়ায় এভাবেই নিজের অনুভূতির কথা ব্যক্ত করলেন বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল হক মনি।

গত ৪ আগস্ট বৃহস্পতিবার ইংল্যান্ডের সাসেক্স ব্রিটিশ লাইব্রেরিতে এ কর্নারটি উদ্বোধন করা হয়। এই গ্রন্থাগার উন্নয়ন বিষয়ক বই সংগ্রহের দিক থেকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ গ্রন্থাগার, যা ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে অবস্থিত। এই কর্নার উদ্বোধন করা হয়েছে মনির তিনটি বিশেষ অর্জনকে সম্মান দেখিয়ে।

প্রথমত

২০১৬ সালের শুরুতে যুক্তরাজ্য সরকার পাবলিক লাইব্রেরির জন্য ফান্ড বন্ধ করে দিলে এই গ্রন্থাগার বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন মনি কিছু ছাত্রছাত্রীর সাক্ষাৎকার নিয়ে একটি ছোট চলচ্চিত্র বানিয়ে প্রতিবাদ করেছিলেন। পরে অল্প অর্থায়ন হলেও এ গ্রন্থাগার চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

দ্বিতীয়ত

এ বছরের এপ্রিল মাসে মনি তাঁর একক ছবি প্রদর্শনীর মাধ্যমে এখানাকার স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান করেছিলেন। এতে অন্যান্য শিক্ষার্থীদেরও অবদান ছিল।

তৃতীয়ত

সম্প্রতি মনি একটি অলাভজনক অনলাইন কমিউনিটি তৈরি করেছেন। যা ‘সে ফর ডেভেলপমেন্ট’ নামে পরিচিত। উন্নয়ন নিয়ে যারা চিন্তা করেন তাঁদের মাঝে ভালোবাসা ও সহানুভূতির কথা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই কমিউনিটি তৈরি করেছেন।

‘মনি কর্নারে’ কিছু বাঁধাই করা ছবিসহ দুটি অ্যালবামে এক বছরে যুক্তরাজ্যে তাঁর তোলা ২৮০টি আলোকচিত্র স্থান পেয়েছে। সঙ্গে রয়েছে বাংলাদেশের পতাকা। এ ছাড়া পুরো লাইব্রেরিতে আরো ১৭টি ছবি টাঙানো হয়েছে।

মাহমুদুল হক মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) সদস্য। বর্তমানে তিনি শিভেনিং স্কলারশিপে ইউনিভার্সিটি অব সাসেক্সে ‘গভার্নেন্স ও উন্নয়ন’ বিষয়ে মাস্টার্স করছেন।

 

সর্বাধিক পঠিত
  1. মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল
  2. শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন
  3. জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
  4. হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  5. পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
  6. শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x