ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ উদ্দিন সভাপতি ও দৈনিক মানবজমিনের ফররুখ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ রোববার দুপুরে টিএসসিতে সমিতির কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার শরিফুজ্জামান পিন্টুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নয় সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহসভাপতি ইংরেজি দৈনিক দ্য ইনডিপেন্ডেন্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বণিক বার্তার সাইফ সুজন, দপ্তর সম্পাদক দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন, অর্থ সম্পাদক ঢাকা ট্রিবিউনের আরিফ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক করতোয়ার মোতাসিম বিল্লাহ, বৈশাখী টেলিভিশনের মুহাম্মদ ইব্রাহিম মল্লিক সুজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের ইরফান এইচ সায়েম।

ঢাবি সংবাদদাতা