জবিতে ১৮ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণসংযোগ কর্মকর্তা ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। পরদিন ২৬ ডিসেম্বর থেকে বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি খোলা থাকবে।
৩০ ডিসেম্বর শুক্রবার ও ৩১ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী বছরের ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

জবি সংবাদদাতা