শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি

জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজনকে বাধ্যতামূলক অবসর, ১০ জনকে পদাবনতি ও বেতন অবনমন এবং দুজনকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।গতকাল সোমবার (১৫ জুন) বিকেল ৪টা থেকে...