রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে মিছিল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মধুর ক্যান্টিনের...