Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
শিক্ষার মান রক্ষায় নকলবিরোধী অবস্থান অব্যাহত থাকবে : শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন কাল থেকে শুরু
১৩৫৯৯ শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু আজ
এসএসসি ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড
বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান

ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছে  ঢাকা শিক্ষা বোর্ড।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফি-সহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। বিলম্ব ফি-সহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য (চতুর্থ বিষয়সহ) সর্বমোট ২ হাজার ৯৯৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ৪৩৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয় প্রতি অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।

আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানসমূহকে অবশ্যই এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫ এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা সুযোগ পাবেন, তবে তাদের সব বিষয়েই পরীক্ষা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।  শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে, তবে তা কোনো শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

শিক্ষা ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফরম পূরণ

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষা

০৮ ফেব্রুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন কাল থেকে শুরু
০৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩৫৯৯ শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু আজ
২৮ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক পদে সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার, ফল দেখবেন যেভাবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু
  2. রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
  3. বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
  4. সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
  5. অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি
  6. এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন কাল থেকে শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x