আগামীকাল থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো
আগামীকাল থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি চলাকালে দেশের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাগুলো বন্ধ থাকবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)