বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এর অংশ হিসেবে বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রে উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ শোভাযাত্রা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল র্যালির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের ৩৪ বছরের এই অগ্রযাত্রায় শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এনটিভি অনলাইন ডেস্ক