জবির নতুন উপাচার্য ড. রইছ উদ্দীন
অধ্যাপক ড. রইছ উদ্দীন। ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. রইছ উদ্দীন।
আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের স্থলে নিয়োগ পেলেন ড. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।

নিজস্ব প্রতিবেদক