Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০০:২৫, ১২ মে ২০২৬
আপডেট: ০০:২৬, ১২ মে ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০০:২৫, ১২ মে ২০২৬
আপডেট: ০০:২৬, ১২ মে ২০২৬
আরও খবর
কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকা প্রকাশ
প্রতারকের ফাঁদে পড়ে প্রায় লাখ টাকা হারানোর দাবি কুবি শিক্ষকের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুবির ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ

কুবির ৬ অনুষদে অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০০:২৫, ১২ মে ২০২৬
আপডেট: ০০:২৬, ১২ মে ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০০:২৫, ১২ মে ২০২৬
আপডেট: ০০:২৬, ১২ মে ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়জনকে অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি : এনটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয় অনুষদে অন্তর্বর্তীকালীন নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, আগের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন ডিন নিয়োগ নিয়ে আইনগত জটিলতা তৈরি হওয়ায় আপাতত ছয় শিক্ষককে এই দায়িত্ব দেওয়া হয়েছে।  

আজ সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ (সংশোধিত আইন-২০১৩) অনুযায়ী ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভার সিদ্ধান্তের আলোকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। 

অফিস আদেশ অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন করা হয়েছে ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিমকে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলামকে। 

এ ছাড়া প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল। 

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পূর্ববর্তী সময়ে প্রশাসন নিজেদের ইচ্ছেমতো ডিন নিয়োগ দিয়েছে আইনের তোয়াক্কা না করেই। সেজন্য বেশ কিছু নিয়মের ব্যত্যয় ঘটেছে। সিন্ডিকেটের পর এ বিষয়ে সুপ্রিম কোর্টে মতামত চাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মতামত না আসা পর্যন্ত দায়িত্ব পালনের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।’

অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন। আদেশটি আগামীকাল মঙ্গলবার (১২ মে) সকাল থেকে কার্যকর হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি অন্তর্বর্তীকালীন কমিটি

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৬ এপ্রিল ২০২৬
কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
৩০ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকা প্রকাশ
০৫ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুবির ৬ অনুষদে অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ
  2. পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনে হামলায় প্রক্টরসহ আহত ২০, কমপ্লিট শাটডাউন
  3. ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ
  4. এক শিক্ষার্থীর অসুস্থতায় অন্যদের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ
  5. এসএসসি পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ শিক্ষার্থী অনুপস্থিত
  6. ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x