Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৯:২০, ১২ মে ২০২৬
আপডেট: ০৯:২৫, ১২ মে ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৯:২০, ১২ মে ২০২৬
আপডেট: ০৯:২৫, ১২ মে ২০২৬
আরও খবর
ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে ৩,২০০টি স্পটে : সংস্কৃতিমন্ত্রী
সঙ্গীতকে গুরুত্ব দেওয়া একটি জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী
হারপিক ঢেলে আর্জেন্টিনার জার্সি বানালেন ব্রাজিল সমর্থকেরা
বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর : সংস্কৃতিমন্ত্রী

নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি : সংস্কৃতিমন্ত্রী

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৯:২০, ১২ মে ২০২৬
আপডেট: ০৯:২৫, ১২ মে ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৯:২০, ১২ মে ২০২৬
আপডেট: ০৯:২৫, ১২ মে ২০২৬
ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি : এনটিভি অনলাইন

নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি একদিকে গজল, হামদ-নাত রচনা করেছেন এবং একইসাথে শ্যামাসংগীত, কীর্তন, ভজন রচনা করেছেন। তিনি একাডেমিক লেখাপড়ায় তেমন ভালো না হলেও বাংলা সাহিত্যের প্রত্যেকটি বিষয়েই অনবদ্য রচনা করেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে সোমবার (১১ মে) এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, এই মহান কবির পদচারণার পূণ্যভূমি ত্রিশালে প্রতিষ্ঠিত হয়েছে কবির নামে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে এবং পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কিছু বিভাগ খোলা প্রয়োজন, বিশেষ করে বিভিন্ন ভাষা শিক্ষার জন্য ভাষা ইন্সটিটিউট।

নিতাই রায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় উদ্বোধন করলেও সেই উদ্বোধনের স্থান পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে রাখা হয়েছে। তাঁর সেই কর্মকে বাইরে রাখলেই কি তাঁকে মুছে ফেলা যাবে? সূর্যের আলো কি হাত দিয়ে ঘিরে রাখা সম্ভব? কখনোই না।

পরিদর্শনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে ফুল দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

এরপর উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সাথে কথা বলেন উপাচার্য ড. জাহাঙ্গীর আলম।

ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের বিষয়টি সংসদে উত্থাপনের পর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতা পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ত্রিশালে ৫ দিনব্যাপী নজরুলজয়ন্তীর যে আয়োজন করতে যাচ্ছি, তা ত্রিশালের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। তাকে তার মায়ের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসব, ইনশাআল্লাহ। এছাড়াও অনুষ্ঠানের প্রতিদিনই সরকারের সিনিয়র মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন। ত্রিশালে কবি, সাহিত্যিক ও শিল্পীদের এক মহামিলনমেলা অনুষ্ঠিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল ও ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে ময়মনসিংহে সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

নিতাই রায় চৌধুরী সংস্কৃতিমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: নিতাই রায় চৌধুরী

১৬ মে ২০২৬
সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর : সংস্কৃতিমন্ত্রী
১৬ এপ্রিল ২০২৬
সংস্কৃতি হলো একটি জাতির আত্মা : সংস্কৃতিমন্ত্রী
০১ এপ্রিল ২০২৬
প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
  2. এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
  3. ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব’ সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয়
  4. পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
  5. অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
  6. এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤