আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ৭ জানুয়ারি এসএসসি ও সমমান এবং ৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।
ইতোমধ্যে শিক্ষামন্ত্রণাল পরীক্ষা দুইটির প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছে।
রুটিনে দেখা যায়, আগামী ৭ জুন এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা।
এদিকে ৬ জুন অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথম পত্র। এছাড়া ১৮ জুলাই ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা।

নিজস্ব প্রতিবেদক