Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১১ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১১ জুন ২০২৬
আরও খবর
পরিমার্জন হচ্ছে পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান
মাধ্যমিক শিক্ষার্থীদের ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই দেবে সরকার
রোগীর জীবন রক্ষার্থে সিপিআর প্রশিক্ষণ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি
ফেব্রুয়ারিতেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে : শিক্ষা উপদেষ্টা
এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রেস উইং

আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১১ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১১ জুন ২০২৬

বছরের শুরুতে আংশিক বই বিতরণ এবং অবশিষ্ট বই পেতে মার্চ-এপ্রিল পর্যন্ত অপেক্ষার দীর্ঘদিনের চর্চা থেকে বেরিয়ে আসতে নতুন কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম দিনই দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থীর হাতে একযোগে শতভাগ পরিমার্জিত ও নির্ভুল নতুন পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতোমধ্যে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৩১ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণ এবং নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে সরবরাহের রোডম্যাপ চূড়ান্ত করেছে।

এনসিটিবি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩১ কোটি পরিমার্জিত ও আকর্ষণীয় পাঠ্যবই ছাপানো হবে। মুদ্রণ ও বাঁধাই শেষে সব শ্রেণির বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার কার্যক্রম আগামী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

তিনি বলেন, পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ এবং দরপত্রের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ জানুয়ারি বছরের প্রথম দিনেই দেশের সব শিক্ষার্থীর হাতে শতভাগ মানসম্মত ও আকর্ষণীয় নতুন বই তুলে দেওয়া হবে।

এনসিটিবির কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের জন্য মোট ৩০ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ১০১ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হবে। এ কর্মসূচিতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৪৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৫১৪ টাকা।

স্তরভিত্তিক বইয়ের সংখ্যা ও সম্ভাব্য ব্যয় :

এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে (প্রাক-প্রাথমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ) ১৪৩টি লটে ৮ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ১৭৮ কপি বই ছাপানো হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের জন্য ৩০টি লটে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি, প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ১১০টি লটে ৭ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৩৮ কপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১টি লটে ১ লাখ ৮৫ হাজার ৭১৫ কপি বই থাকবে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫৯ কোটি ৮৫ লাখ ১ হাজার ৫১৫ টাকা।

অন্যদিকে, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের প্রথম থেকে নবম শ্রেণির জন্য ৪৪১টি লটে ২২ কোটি ১০ লাখ ৪২ হাজার ৯২৩ কপি পাঠ্যবই মুদ্রণ করা হবে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির জন্য ৫ কোটি ১০ লাখ ১৯ হাজার ৫৯ কপি, সপ্তম শ্রেণির জন্য ৪ কোটি ১৩ লাখ ২ হাজার ৭২৩ কপি, অষ্টম শ্রেণির জন্য ৩ কোটি ৯৮ লাখ ১০ হাজার ১১৯ কপি এবং নবম শ্রেণির জন্য ৫ কোটি ৫৬ লাখ ৩১ হাজার ৭২২ কপি বই ছাপানো হবে। এ খাতে সরকারের সম্ভাব্য ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার টাকা।

এ বিষয়ে মাহবুবুল হক পাটওয়ারী আরও বলেন, নতুন বইয়ের মূল কাঠামোতে বড় কোনো পরিবর্তন না থাকলেও এবারের বইগুলো পরিমার্জন করে অত্যন্ত আকর্ষণীয় ও কালারফুল করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে শতভাগ পরিমার্জিত নির্ভুল পাঠ্যবই বিতরণ করতে চায় সরকার। এজন্য নতুন শিক্ষাবর্ষে প্রায় ৩১ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের এই বিশাল কর্মযজ্ঞ যেন কোনো ধরনের জটিলতা ছাড়াই সম্পন্ন হয়, সেজন্য এনসিটিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নভেম্বরের মধ্যেই সরবরাহের রোডম্যাপ:

এনসিটিবি জানিয়েছে, বিনামূল্যের পাঠ্যবই সময়মতো সরবরাহ নিশ্চিত করতে পিপিআর-২০২৫ অনুযায়ী ২০৬ থেকে ২২০ দিনের সুনির্দিষ্ট দরপত্র সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী, লট বিভাজন ও দরপত্র আহ্বান গত ৩ জুন শুরু হয়েছে।

পাঠ্যপুস্তক বোর্ড জানায়, পরবর্তী ধাপ হিসেবে- আগামী ২৮ জুন দরপত্র দাখিল ও উন্মুক্ত করা হবে, ২৮ জুলাইয়ের মধ্যে দরপত্র মূল্যায়ন, ২৭ আগস্টের মধ্যে দরপত্র অনুমোদন, ৩০ আগস্ট কার্যাদেশ জারি এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে মুদ্রণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ২৯ নভেম্বরের মধ্যে মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ শেষ করে মাঠপর্যায়ে শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।

এনসিটিবি’র চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ৩০ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে বই সরবরাহ শেষ করা। তবে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় লাগলেও, আমরা শতভাগ নিশ্চিত করছি যে, ১ জানুয়ারি দেশের সকল শিক্ষার্থীর হাতে শতভাগ মানসম্মত বই পৌঁছে যাবে। অতীতে বছরের শুরুতে আংশিক বই দেওয়ার যে রেওয়াজ ছিল, এবার তা সম্পূর্ণ দূর করার চেষ্টা করা হচ্ছে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত ও নির্ভুল পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বর্তমানে দরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান রয়েছে। দরপত্র কার্যক্রম শেষ করার পর মূল্যায়ন ও মুদ্রণ প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করার কাজ শুরু করবে এনসিটিবি।

ইতিহাসের বিচ্যুতি সংশোধন ও নতুন চার বই :

এনসিটিবি জানায়, নতুন সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, পাঠ্যবই পরিমার্জন এবং একটি যুগোপযোগী নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সনসহ সব স্তরের মোট ৬০১টি পাঠ্যপুস্তক পরিমার্জন করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ের ৯৭টি এবং প্রাথমিক পর্যায়ের ৩৬টি বই পরিমার্জনে দেশের প্রায় ৩২০ জন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ কাজ করছেন। আগামী জুলাইয়ের মধ্যেই পরিমার্জনের সব কাজ শেষ করে চূড়ান্ত মুদ্রণের প্রস্তুতি নেবে এনসিটিবি।

এ বিষয়ে চেয়ারম্যান বলেন, অতীতে পাঠ্যপুস্তকে ইতিহাসের যে বিচ্যুতি ঘটেছিল, এবার তা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সংশোধন করা হচ্ছে।

এনসিটিবি জানায়, শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে তিনটি নতুন বৈচিত্র্যময় বই যুক্ত করা হচ্ছে। এর মধ্যে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৭টি খেলা (ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স ও কারাতে) অন্তর্ভুক্ত করে নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলমান রয়েছে।

সংস্থাটি আরও জানায়, যার প্রাথমিক কনটেন্ট গত ১৯-২৩ এপ্রিল প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়ক একটি এবং টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা (টিভিইটি) বিষয়ক উদ্দীপনামূলক একটি পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলমান রয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং এ খাত নিয়ে সমাজে প্রচলিত নানা অন্ধবিশ্বাস বা সামাজিক ট্যাবু ভাঙতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মোটিভেশনাল বই যুক্ত করা হচ্ছে। বইটির নাম এখনো চূড়ান্ত না হলেও এর মূল বিশেষত্ব হবে-কারিগরি শিক্ষার সুবিধা, বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট, এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং কারিগরি খাতে সফল হওয়া ব্যক্তিদের বাস্তব ‘সাকসেস স্টোরি’ বা সফলতার গল্প তুলে ধরা।

তিনি বলেন, এছাড়া শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিরোনামে আরও একটি নতুন বই আগামী শিক্ষাবর্ষে দেওয়া হবে।

এনসিটিবির চেয়ারম্যান আরও বলেন, অতীতে আংশিক বই দিয়ে ‘বই উৎসব’ করে অবশিষ্ট বই পৌঁছাতে মার্চ-এপ্রিল হয়ে যেত। কিন্তু বর্তমান সরকারের সুদৃঢ় নেতৃত্ব ও দূরদর্শী পদক্ষেপের ফলে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে একযোগে শতভাগ নতুন বই তুলে দেওয়া নিশ্চিত করা হবে।

পাঠ্যবই শিক্ষাবর্ষ

সংশ্লিষ্ট সংবাদ: পাঠ্যবই

১৫ মে ২০২৬
পরিমার্জন হচ্ছে পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান
২৩ অক্টোবর ২০২৫
মাধ্যমিক শিক্ষার্থীদের ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই দেবে সরকার
সর্বাধিক পঠিত
  1. আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য
  2. নিখোঁজ বাবার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর
  3. চবির নতুন উপ-উপাচার্য আল-আমীন ও সফিকুল ইসলাম
  4. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. হানিফ
  5. প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
  6. পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x