Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০১, ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০১, ০৩ জুলাই ২০২৬
আরও খবর
ইসলামি শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব : শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৪৮৬ শিক্ষকের পদ শূন্য : শিক্ষামন্ত্রী
আবরার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব : শিক্ষামন্ত্রী
এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০১, ০৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০১, ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবশেষে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের আটজন এবং বগুড়ার সাতজনসহ মোট ১৫ জন পরীক্ষার্থী।

ফরম পূরণের টাকা আত্মসাৎ ও কারিগরি ভুলের কারণে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের পরীক্ষায় বসতে না পারা এই শিক্ষার্থীরা আগামীকাল শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, নাটোরের লালপুরে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আটজন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের জন্য টাকা জমা দেওয়ার পরও গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও তা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করায় তাদের প্রবেশপত্র ইস্যু হয়নি। গতকাল বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসে।

ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং বঞ্চিত শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে আজ শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থায় ওই আট শিক্ষার্থীর ফরম পূরণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে আগামীকাল শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবেন। মন্ত্রী বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অর্থ আত্মসাতের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

মন্ত্রীর নির্দেশনার পর পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা পরিশোধ করেও কলেজ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে গতকাল পরীক্ষা দিতে না পারা একজন শিক্ষার্থীর অভিযোগ মন্ত্রীর কাছে পৌঁছায়। এর পাশাপাশি, বগুড়ার মহাস্থানগড়ের আরও ছয়জন শিক্ষার্থী ফরম পূরণ সংক্রান্ত জটিলতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে মন্ত্রীর নজরে আসে।

শিক্ষামন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন। মন্ত্রীর নির্দেশে আজ বগুড়ার ওই সাতজন শিক্ষার্থীরও ফরম পূরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তারাও আগামীকাল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

৩০ জুন ২০২৬
ইসলামি শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব : শিক্ষামন্ত্রী
২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৪৮৬ শিক্ষকের পদ শূন্য : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী
  2. ‌র‌্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ
  3. হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
  4. এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
  5. ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব’ সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয়
  6. পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x