Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫০, ১১ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫০, ১১ জুলাই ২০২৬
আরও খবর
শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক করা হবে : তথ‍্যমন্ত্রী
মালয়েশিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য, জিতল ৬০ পুরস্কার
ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু

ঢাবির এমপিএইচআরএম প্রোগ্রামের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫০, ১১ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫০, ১১ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএইচআরএম) প্রোগ্রামের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। তিনি বলেন, পেশাগত জীবনে সাফল্যের জন্য ভালো গ্রেড বা সিজিপিএর চেয়ে বাস্তবমুখী ও প্রায়োগিক দক্ষতা অর্জন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেকেরই কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও এই প্রফেশনাল কোর্সে আসার মূল উদ্দেশ্য হলো সেই অভিজ্ঞতা ও ধারণাকে আরও আধুনিক এবং ধারালো করা। অনুষদ আপনাদের জন্য যে সুযোগ তৈরি করেছে, তা সফলভাবে কাজে লাগানোর দায়িত্ব আপনাদেরই।’

বিশেষ অতিথির বক্তব্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির মানবসম্পদ বিভাগের পরিচালক ফখরুল হাসান বলেন, ‘আমরা এইচআর পেশা নিয়ে গর্ববোধ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অনেক সফল নেতা তৈরি করেছে। নিজেদের দক্ষতা বাড়াতে শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে ব্যক্তিগতভাবেও বিনিয়োগ করা প্রয়োজন। প্রত্যেকের উচিত মাসিক আয়ের একটি অংশ নিজের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ব্যয় করা।’

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে সূর্যের হাসি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাইলা পারভীন বলেন, আধুনিক প্রযুক্তি ও এআই কাজের ধরন বদলে দিলেও মানুষের সহানুভূতি, বিচারবোধ, সৃজনশীলতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপিএইচআরএম প্রোগ্রামের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. আলী আক্কাস এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

ড্রাগ ইন্টারন্যাশনালে এইচআর অ্যাডমিন এবং এমপিএইচআরএম ১৬তম ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আমার জ্ঞান আরও বাড়াতে চাই, পেশাগত যোগাযোগ সম্প্রসারণ করতে চাই। ভবিষ্যতে কর্মক্ষেত্রে একজন সিইও হিসেবে দায়িত্ব পালন করার লক্ষ্য নিয়েই এই প্রোগ্রামে ভর্তি হয়েছি।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো,  ফটোসেশন ও নৈশভোজের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পরিচালিত মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএইচআরএম) চাকরিজীবীদের জন্য একটি বিশেষায়িত পেশাগত মাস্টার্স প্রোগ্রাম। দেশের বিভিন্ন করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠানের পেশাজীবীরা এ কোর্সে অংশ নিয়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা এবং ব্যবহারিক সক্ষমতা অর্জনের সুযোগ পান। এবারের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দেশের করপোরেট খাতের শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞদের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ।

শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষা

০৯ জুলাই ২০২৬
মালয়েশিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য, জিতল ৬০ পুরস্কার
০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
১৮ জুন ২০২৬
শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’
  2. চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
  3. মালয়েশিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য, জিতল ৬০ পুরস্কার
  4. কুমিল্লা বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০
  5. এইচএসসি ও সমমান পরীক্ষা : আরও ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার
  6. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x