Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
১০:৩৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ জুলাই ২০২৬
এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
১০:৩৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ জুলাই ২০২৬
আরও খবর
বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড
সার না পেয়ে রংপুরে কৃষকদের মানববন্ধন
সরকারি সহায়তা পাওয়ার আশায় টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ
পুলিশকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রদলনেতা নয়ন গ্রেপ্তার
পীরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা পরিষদ প্রশাসকের

‘এনটিভির লাইভে পুরো দেশ আবু সাঈদের ঘটনার সাক্ষী হয়েছিল’

এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
১০:৩৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ জুলাই ২০২৬
এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
১০:৩৫, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ জুলাই ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. মাসুদ রানা। ছবি : এনটিভি অনলাইন`

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. মাসুদ রানা বলেছেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ মুক্তির আকাঙ্ক্ষায় আন্দোলনরত অবস্থায় স্বৈরাচারী হেলমেট বাহিনীর বন্দুকের সামনে যখন দুই হাত প্রসারিত করে দাঁড়ান, তখন নির্দয় হেলমেট বাহিনীর গুলিতে তিনি নিহত হন। সেই ঘটনার ভিডিও তখন এনটিভিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এর মাধ্যমে পুরো দেশবাসী এ ঘটনার সাক্ষী হয়েছে। এনটিভিসহ সব টেলিভিশন চ্যানেলকে ধন্যবাদ, যারা বিশ্বের দরবারে শহীদ আবু সাঈদকে বীর হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কেও সবার সামনে তুলে ধরেছেন। শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করি।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর উপলক্ষে এক প্রতিক্রিয়ায় বুধবার (১৫ জুলাই) এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বেরোবি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতি-পুতি’ বলে গালি দেওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে ফুসে উঠে ছাত্রছাত্রীরা। সেই দাবানল ছড়িয়ে পড়ে সারাদেশে। এরইমধ্যে ১৫ জুলাই ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে পরদিন ১৬ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। সেদিন সারা দেশে পুলিশ ও ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিল।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে রংপুরের বেরোবি ক্যাম্পাসের ১ নম্বর গেটের সামনের সড়কে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে সবাই যখন ছত্রভঙ্গ, তখন রাস্তার মাঝে পুলিশের মুখোমুখি দুহাত প্রসারিত করে বীরদর্পে দাঁড়িয়ে যান বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার হাতে ছিল কেবল একটি লাঠি। মাত্র ১৫ মিটার দূরে রাস্তার উল্টো পাশ থেকে পুলিশ শটগান দিয়ে সরাসরি তার বুক লক্ষ্য করে গুলি চালায়। একের পর এক গুলি লাগার পরও সাঈদ বুক টান করে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন আন্দোলনের এই সমন্বয়ক।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ক্যামেরায় সরাসরি সম্প্রচারিত এই দৃশ্য মুহূর্তেই কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। আবু সাঈদের সেই বুক পেতে দেওয়ার ভিডিও ক্লিপটিই মূলত ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলে। যা পরবর্তীতে রূপ নেয় ছাত্র-জনতার অপ্রতিরোধ্য ঐতিহাসিক গণঅভ্যুত্থানে। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে বদলে দেয় বাংলাদেশের ইতিহাস। আজ ইতিহাসের সেই বাঁক বদলানো রক্তাক্ত ১৬ জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী।

রংপুর বেরোবি ছাত্রদলনেতা জুলাই আন্দোলন আবু সাঈদ এনটিভি

সংশ্লিষ্ট সংবাদ: রংপুর

৩১ আগস্ট ২০২৬
সার না পেয়ে রংপুরে কৃষকদের মানববন্ধন
৩০ আগস্ট ২০২৬
সরকারি সহায়তা পাওয়ার আশায় টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ
৩০ আগস্ট ২০২৬
পীরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা পরিষদ প্রশাসকের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
  2. যে কারণে রোজার পরে এসএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী
  3. ১৪ বছরে সন্ধান নেই ইবি শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের
  4. শেষ হলো এ কে স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা
  5. বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা
  6. রাজধানীর এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x