Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
২৩:১৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৯ অক্টোবর ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
২৩:১৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৯ অক্টোবর ২০২৬
আরও খবর
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিনমজুর নিহত
ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত
যশোরে বাসের ধাক্কায় নিহত ২

পীরগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
২৩:১৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৯ অক্টোবর ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
২৩:১৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৯ অক্টোবর ২০২৬
রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি : এনটিভি

রংপুরের পীরগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে লিখন (৩২) নামে এক পথচারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আজ সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বড়দরগাহ মাজারের সামনে মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিখন পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত বাবুলও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিখন ও বাবুল মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে রংপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে লিখন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং বাবুল ছিটকে মহাসড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাবুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে নেমে আসেন এবং ট্রাকচালককে গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

বড়দরগাহ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ স্থানীয় লোকজনকে বুঝিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। ট্রাকটি চিহ্নিত করে আটকসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর পীরগঞ্জ ঢাকা-রংপুর মহাসড়ক ট্রাকচাপা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: রংপুর

১৪ অক্টোবর ২০২৬
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন
১৩ অক্টোবর ২০২৬
নির্মাণাধীন ভবনের সাটারিং ধসে ২ শ্রমিকের মৃত্যু
১০ অক্টোবর ২০২৬
কীটনাশক ব্যবসার আড়ালে ভেজাল সার কারখানা, ১১২৭ বস্তা উপকরণ জব্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
  2. পোশাকশিল্পে অস্থিরতা : ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  3. ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতার জন্য ডিবিসির সিইও হন ইকবাল : আদালতে পিপি
  4. পুলিশের ৬৭ কর্মকর্তার পদোন্নতি
  5. জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল
  6. ৫০ সহস্রাধিক মামলা স্থানান্তরে ভোগান্তিতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x