Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৯:৪০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৯:৪০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
কারাবন্দি ইউপি সদস্যের ‘ভুয়া’ সইয়ে গাছ বিক্রির অভিযোগ
কসমেটিকসের দোকানে অভিযান, ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
ভাণ্ডারিয়ায় ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের দুই বছরের কারাদণ্ড
ভিজিএফের চাল বেচাকেনায় ব্যবসায়ীর দণ্ড, জব্দ চাল এতিমখানায় দান
১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

কীটনাশক ব্যবসার আড়ালে ভেজাল সার কারখানা, ১১২৭ বস্তা উপকরণ জব্দ

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৯:৪০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২৬
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)
১৯:৪০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২৬
রংপুরের পীরগঞ্জে কীটনাশক ব্যবসার অন্তরালে গড়ে ওঠা একটি অবৈধ ও ভেজাল সার তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। ছবি : এনটিভি

রংপুরের পীরগঞ্জে কীটনাশক ব্যবসার অন্তরালে গড়ে ওঠা একটি অবৈধ ও ভেজাল সার তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। যৌথ অভিযানে কারখানাটি থেকে ভেজাল সার তৈরির বিভিন্ন উপকরণভর্তি এক হাজার ১২৭ বস্তা জব্দ করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালশারডারা এলাকায় মেসার্স মোখলেছুর রহমান ট্রেডার্সে এই ঝটিকা অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আল বাকিউল বারীর নেতৃত্বে এ সময় সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ ও পীরগঞ্জ থানার তদন্ত ওসি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স মোখলেছুর রহমান ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কীটনাশক ব্যবসার আড়ালে টিএসপি, ডিএপি, পটাশ ও জিপসামের মতো কৃষকদের অতিপ্রয়োজনীয় রাসায়নিক সার নকল করে নামিদামি কোম্পানির মোড়কে বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর বুঝতে পেরে মূল হোতা মোখলেছুর রহমান ও তার ছেলে মাইদুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গোডাউনের তালা ভেঙে তল্লাশি চালিয়ে ভেজাল সার তৈরির উপকরণ ও বিভিন্ন ব্র্যান্ডের খালি বস্তাভর্তি একহাজার ১২৭ বস্তা জব্দ করা হয়।

কারখানা থেকে উদ্ধারকৃত উপকরণের মধ্যে রয়েছে ইটের গুঁড়া, মাটি, ডলোমাইট চুন, ডিমের খোসা, পাথুরি চুন এবং ম্যাগনেসিয়াম-সদৃশ বিভিন্ন ক্ষতিকর উপাদান। এসব উপাদান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ। তিনি বলেন, প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে এগুলো দিয়ে ভেজাল সার তৈরি হতো। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর আইনি প্রক্রিয়া আরও জোরদার করা হবে। জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি সদস্য ফজলুল হকের জিম্মায় রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার রাসেল রানা জানান, এর আগে শুক্রবার রাতে কালশারডারা বাজারের নিকটবর্তী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি ইটভাটায় অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই শনিবার এই মূল কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুর ভেজাল সার কারখানা ভ্রাম্যমাণ আদালত কৃষি বিভাগ

সংশ্লিষ্ট সংবাদ: রংপুর

০১ অক্টোবর ২০২৬
সাড়ে ১৩ কোটি টাকার বুল কাফ ইউনিট উদ্বোধনের পর থেকেই বন্ধ
২৬ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে ছেলের হাতে বাবা খুন
২৫ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে অ্যানথ্রাক্স : ১১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন শনাক্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
  2. চণ্ডীপাঠে দেবীর শুভ আবাহন : মহালয়ার আবহে দুর্গোৎসবের প্রহর গুনছে মানিকগঞ্জ
  3. বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান
  4. তৌফিক ইমরোজ খালিদী শায়িত হলেন বুদ্ধিজীবী কবরস্থানে
  5. সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
  6. বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x