একসঙ্গে জন্ম, একসঙ্গেই সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ ভাই-বোন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে যমজ ভাই-বোন—রূবামা অয়ারশি মাহিরা ও আদিয়াত হোসেন মিশাক। রাজধানীর গুলশান থানার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণির এই দুই শিক্ষার্থী মেধা তালিকায় অনন্য স্থান বজায় রেখে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় (যার পরীক্ষার সন ২০২৬) অংশ নিয়ে আইপিইএমআইএস ফলাফলে দেখা যায়, রুবামা অয়ারশি মাহিরা (রোল নম্বর: ৩০৭৪৪০৮) ও আদিয়াত হোসেন মিশাক (রোল নম্বর: ৩০৭৪০২২) দুজনই মেধা তালিকায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
২০১৪ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই দুই যমজ শিশুর বাবার নাম মো. আওলাদ হোসেন এবং মায়ের নাম মার্জিনা রহমান। জন্ম থেকেই একসঙ্গে বেড়ে ওঠা দুজনের পড়াশোনা ও ফলাফলের এই একইরকম সাফল্য পরিবারসহ শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দ বার্তা ছড়িয়ে দিয়েছে।
সন্তানের এমন জোড়া সাফল্যে উচ্ছ্বসিত বাবা মো. আওলাদ হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, ‘সন্তানদের এই অর্জনে আমরা অভিভাবক হিসেবে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। দুজন ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে এবং তারা দুজনই সমান মনোযোগী। তাদের পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনায় আজকে তারা দুজনই পঞ্চম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল। দেশবাসীর কাছে ওদের জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করে দেশ ও সমাজের সেবা করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক