Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
ওয়াসিম সোহাগ, কিশোরগঞ্জ (করিমগঞ্জ-তাড়াইল)
১৮:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ আগস্ট ২০২৬
ওয়াসিম সোহাগ, কিশোরগঞ্জ (করিমগঞ্জ-তাড়াইল)
১৮:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ আগস্ট ২০২৬
আরও খবর
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রূপা
৬ বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা গণনা ও নিলাম প্রক্রিয়া শুরু
হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও স্কুলে অনুপস্থিত, প্রধান শিক্ষকসহ ৩ জনের কাছে ব্যাখ্যা তলব
ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নিতে ১৭ কর্মকর্তা-কর্মচারী

ওয়াসিম সোহাগ, কিশোরগঞ্জ (করিমগঞ্জ-তাড়াইল)
১৮:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ আগস্ট ২০২৬
ওয়াসিম সোহাগ, কিশোরগঞ্জ (করিমগঞ্জ-তাড়াইল)
১৮:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে একজন পরীক্ষার্থী। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র এক পরীক্ষার্থী। তবে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১৭ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

জানা গেছে, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০৫ জন। কিন্তু আজকের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র পরীক্ষায় উপস্থিত ছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তিনি নীলগঞ্জের হাজি মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী রাকিব মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জের মহিনন্দ এলাকায়।

একজন পরীক্ষার্থীকে কেন্দ্র করেই নির্ধারিত নিয়ম অনুসারে পরীক্ষা পরিচালনা করা হয়। কেন্দ্রে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আনেয়ার হোসেন। এ ছাড়া ছিলেন দুজন সহকারী হল সুপার, দুজন কক্ষ পরিদর্শক, পাঁচজন সহায়ক কর্মচারী, তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও শিক্ষা বোর্ডের বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা পরীক্ষা কেন্দ্র কিশোরগঞ্জ
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সবার আগে যেভাবে জানবেন এইচএসসি ফল
০৭ ফেব্রুয়ারি ২০২৩
এইচএসসির ফল প্রকাশ কাল
০৫ নভেম্বর ২০২২
এইচএসসি পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী
০৩ নভেম্বর ২০২২
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
১৯ অক্টোবর ২০২২
এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৪১ দিন কোচিং সেন্টার বন্ধ
১০ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ রোববার
০২ ডিসেম্বর ২০২১
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
০২ ডিসেম্বর ২০২১
এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৪ লাখ শিক্ষার্থী
০১ ডিসেম্বর ২০২১
এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনগণ নিষিদ্ধ
১৮ নভেম্বর ২০২১
এইচএসসি পরীক্ষা নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি বৃদ্ধিতে যশোর আঞ্চলিক কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  2. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু আয়েশা আবেদ টি-১০ নারী ক্রিকেট টুর্নামেন্ট
  3. এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা
  4. অসদুপায় অবলম্বনের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার
  5. অবরুদ্ধ চুয়েট ভিসিকে ৩০ ঘণ্টা পর উদ্ধার
  6. জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x