Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু
মাদ্রাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার, শিক্ষক জাকারিয়া রিমান্ডে
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক সাময়িক বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১৫, ১৯ আগস্ট ২০২৬

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আগামী ২১ আগস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ২৭ আগস্ট পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে এ বদলি কার্যক্রম বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরসহ এমপিওভুক্ত সকল শিক্ষক নির্ধারিত ওয়েবসাইটে (http://ngttdshe.teletalk.com.bd) গিয়ে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় যাচাই-বাছাই শেষে বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করা হবে।

আবেদনের প্রধান প্রধান শর্তাবলি হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী/স্ত্রীর কর্মস্থলে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত হলে) বদলির সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম যোগদানের পর অন্তত দুই বছর চাকরি পূর্ণ হলে শিক্ষকরা বদলির যোগ্য হবেন। একইভাবে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর অতিক্রম না হলে পরবর্তী বদলির আবেদন করা যাবে না। কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত কিংবা ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে এবং অবমুক্তির পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত থেকে যোগদান পর্যন্ত সময়কাল কর্মকাল হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনা করা হবে না এবং ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া, বদলির ভিত্তিতে কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না এবং বদলি কোনো অধিকার হিসেবে দাবি করা যাবে না। কর্তৃপক্ষ যেকোনো পরিস্থিতিতে এই সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

শিক্ষক বদলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন আবেদন শিক্ষক

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষক বদলি

২৩ জুন ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগপ্রাপ্তদের পদায়নে চার স্তরের কমিটি গঠন
সর্বাধিক পঠিত
  1. রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি
  2. সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
  3. দারিদ্র্যকে জয় করে এসএসসিতে জিপিএ-৫, অর্থাভাবে থমকে তিন মেধাবীর স্বপ্ন
  4. রাবি শিক্ষার্থীদের চার বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  5. রাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  6. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x