Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৮, ২৩ আগস্ট ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৮, ২৩ আগস্ট ২০২৬
আরও খবর
হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
ভেঙে পড়েছে রাবির কৃষ্ণচূড়া গাছ
বিশেষ ব্যবস্থায় ৩৪ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা
রাকসুর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করল রুয়েট

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৮, ২৩ আগস্ট ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৮, ২৩ আগস্ট ২০২৬
রুয়েট উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে অটোমেশন পদ্ধতিতে জার্নাল সাবমিশন-রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর ব্যবস্থা চালুবিষয়ক অনুষ্ঠান। ছবি : এনটিভি

গবেষণাপত্র বা জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রুয়েট তাদের নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে অটোমেশন পদ্ধতিতে জার্নাল সাবমিশন-রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর ব্যবস্থা চালু করেছে।

আজ রোববার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট শিক্ষককে www.jeas.ruet.ac.bd এবং www.submit.jeas.ruet.ac.bd এই দুই ওয়েবসাইটের ব্যবহার ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সম্পূর্ণ অটোমেশন করা এই ওয়েবসাইটটি রুয়েট নিজেদের জনবল দিয়ে ডেভেলপ করেছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মনিরুল ইসলাম।

এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের ম্যানুয়াল পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন গবেষক বা শিক্ষার্থী তার গবেষণাপত্র বা জার্নালের সব ধরনের পেপার ডিজিটালি অনলাইনে সাবমিশন এবং রিভিউ করার পাশাপাশি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর গ্রহণ করতে পারবেন। রুয়েটে সাবমিশন করা জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বর প্রয়োগ করা যেত না। তবে ভলিউম-১০ থেকে এই নম্বরের প্রয়োগ শুরু হয়েছে।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের (জিইএএস) নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন অ্যান্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

০৩ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই রুয়েট ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত
০১ সেপ্টেম্বর ২০২৫
নানা আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
০৪ নভেম্বর ২০২২
প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে গেল রুয়েট শিক্ষার্থী মৌমিতার প্রাণ
সর্বাধিক পঠিত
  1. পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
  3. জবি ভূগোল বিভাগের ব্যাচ-৯৫ এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিট অ্যান্ড গ্রিট
  4. এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
  5. ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  6. একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ : আবেদন শুরু ২ সেপ্টেম্বর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x