Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৩১, ০৩ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৩১, ০৩ মে ২০২৬
আরও খবর
রাজশাহীর বৈরাগীর খাল পুনঃখননকাজ উদ্বোধন
১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দেশে কোরবানিযোগ্য পশু বেশি রাজশাহীতে
কারা ফটকে শেষ বারের মতো সন্তানের মুখ দেখলেন বাবা
রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯

ক্লাস শুরুর আগেই রুয়েট ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৩১, ০৩ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২২:২৫, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৩১, ০৩ মে ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : এনটিভি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাসে রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে। নতুন সব আবেদনকারী ছাত্রীকে ওরিয়েন্টেশনের আগেই হলের আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ রোববার (৩ এপ্রিল) রুয়েটের হল প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। আবাসন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও মনোনীত শিক্ষার্থীদের তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশনের আগের দিন আনুষ্ঠানিকভাবে তাদের আসন বুঝিয়ে দেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

চলতি শিক্ষাবর্ষে মোট ২৭০ ছাত্রী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১০ জন আবাসনের জন্য আবেদন করেন এবং আবেদনকারী সব শিক্ষার্থীকেই আবাসন সুবিধার আওতায় আনা হয়েছে। রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী ফিমেল হল ১-এ ৬০ জন এবং ফিমেল হল ২-এ ১৫০ জন শিক্ষার্থীকে আবাসনের জন্য মনোনীত করা হয়েছে।

হল প্রশাসন জানিয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মের মধ্যে ভর্তির মূল কাগজপত্র, ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, হলের আবেদনপত্র এবং পছন্দের রুমমেটদের আবেদনপত্র জমা দিতে হবে। পরে লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ সম্পন্ন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, ‘নতুন হলগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার বিষয় বিবেচনায় উপাচার্যের নির্দেশনায় নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রায় নয় মাস আগেই হস্তান্তর করা সম্ভব হয়েছে। নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসনের আওতায় আনার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়কে আবাসিক করার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের প্রধান অগ্রাধিকার। ওরিয়েন্টেশনের আগেই আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এটি প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন। এ ছাড়া ছাত্রীদের প্রাইভেসি নিশ্চিত করতে হলের অভ্যন্তরে জিমনেসিয়াম চালু, ইউর ক্যাম্পাসের মাধ্যমে ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং অটো চা-কফি মেশিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সব শিক্ষার্থীর কল্যাণে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করছি।’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রী রুয়েট রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

০১ সেপ্টেম্বর ২০২৫
নানা আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
০৪ নভেম্বর ২০২২
প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে গেল রুয়েট শিক্ষার্থী মৌমিতার প্রাণ
সর্বাধিক পঠিত
  1. রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসি স্থাপন
  2. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন
  3. জাবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ছাত্রদলের ‘লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ’
  4. ঢাবির ক্যান্টিনে অনিয়মের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চায় ডাকসু
  5. এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা জারি
  6. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x