Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
আরও খবর
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফল প্রকাশ কবে?
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ২৩ নভেম্বর ২০২৬
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

এদিন বেলা ৩টায় প্রকাশিত ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফলের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) এবং আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে এ ফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করে। এর মধ্যে ২৮ হাজার ৩৬১ জনের (১০ দশমিক ৮৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর (৭১ হাজার ৭৬২টি পত্র) মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা শতকরা হিসেবে ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি পত্রের জন্য আবেদন করে; এর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের (৭ দশমিক ১৬ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে। এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর (৯২ হাজার ৭৭৬টি পত্র) মধ্যে ৩ হাজার ৬৫ জনের (১২ দশমিক ১৭ শতাংশ), বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর (৫৩ হাজার ৪০৯টি পত্র) মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ), দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর (৮৯ হাজার ৪২০টি পত্র) মধ্যে ২ হাজার ২৪৮ জনের (৯ দশমিক ১৬ শতাংশ) এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন আবেদনকারীর (১ লাখ ১৭ হাজার ৭০০টি পত্র) মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ) ফলাফল পরিবর্তন হয়েছে।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে যশোরে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর (৯৭ হাজার ৬১৮টি পত্র) মধ্যে ১ হাজার ৯০৯ জনের (৭ দশমিক ২৬ শতাংশ), সিলেটে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর (৫১ হাজার ২৪৩টি পত্র) মধ্যে ১ হাজার ৩৫৩ জনের (৯ দশমিক ৩৭ শতাংশ) এবং রাজশাহীতে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর (১ লাখ ৯ হাজার ৯৭১টি পত্র) মধ্যে ৭৭৯ জনের (২ দশমিক ৪৮ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করে; যার মধ্যে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি পত্রের জন্য আবেদন করে; এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের (২২ দশমিক ১৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

এতে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করে বিপুল শিক্ষার্থী।

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ

সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি

১৫ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
০৮ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা
  2. মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই : উপাচার্য
  4. বাকৃবির সঙ্গে ১০ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর
  5. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ
  6. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন তিন বিভাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x