Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:৩৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:৩৬, ২১ ডিসেম্বর ২০২৩
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:৩৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:৩৬, ২১ ডিসেম্বর ২০২৩
আরও খবর
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৯৭ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ : পার্বত্য প্রতিমন্ত্রী
জনগণই বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা : চট্টগ্রাম বিমানবন্দরের ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
কাগজপত্র দেখতে চাওয়ায় টিএসআইকে মারধর

সাতকানিয়ায় নৌকার প্রচারণায় হামলার অভিযোগ

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:৩৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:৩৬, ২১ ডিসেম্বর ২০২৩
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:৩৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:৩৬, ২১ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামের সাতকানিয়ার চরচী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য (এমপি) প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। অভিযোগসূত্র বলছে, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরচী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকায় এই হামলা হয়। দাবি করা হয়েছে, এই ঘটনায় নদভীর শ্যালক ও চরচী ইউপি চেয়ারম্যান রুহুল্লা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি সমর্থকদের দায়ী করছেন আহতরা। তবে, বিষয়টি অস্বীকার করেছেন এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী।

অভিযোগে বলা হয়, আজ রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ চরতী এলাকায় নৌকার সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ৪০ থেকে ৫০ জনের এক দল লোক লাঠি নিয়ে সভায় আগত লোকজনের ওপর হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সাতকানিয়া স্বাস্থ্য কমপক্ষে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই সময় ঘটনাস্থলে এমপি নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী থাকলেও তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অভিযোগের বিষয়ে এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। হামলার সঙ্গে আমাদের কোনো কর্মী-সমর্থক জড়িত নয়।’

এ বিষয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাঈম উদ্দীন বলেন, ‘চরতীতে একটি হামলার ঘটনা শুনেছি। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম

সংশ্লিষ্ট সংবাদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

০৮ মার্চ ২০২৪
৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের মানদণ্ড পূরণ করতে পারেনি : ইইউ
০৪ মার্চ ২০২৪
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজমান : অর্থ প্রতিমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২৪
৫০ সংরক্ষিত নারী সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
  2. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  3. আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি : ইসি সানাউল্লাহ
  4. ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
  5. ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হয়ে চমক দেখালেন সাইফুল
  6. ভোটের লড়াইয়ে তৃতীয় আখতারুজ্জামান রঞ্জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x