Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩
আরও খবর
চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
আওয়ামী লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
আওয়ামী লীগের ৪৮ শতাংশই এবার বিএনপিকে ভোট দেবে : জরিপ
গার্ডিয়ানের প্রতিবেদন: রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছে আ.লীগ?
আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আ.লীগ প্রার্থী নদভীর গানম্যানে আপত্তি স্বতন্ত্র প্রার্থীর

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩
আওয়ামী লীগ প্রার্থী ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব। ছবি : এনটিভি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যকে দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও টাকা বিতরণের অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি তুলেছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, নির্বাচনি প্রচার প্রচারণার শুরু থেকে মামুন মিয়া নামে এক পুলিশ সদস্যকে গানম্যান হিসেবে সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে রয়েছে। সম্প্রতি এই পুলিশ সদস্য ভোটার ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। এই পুলিশ সদস্যকে দিয়ে টাকা বিতরণও করছেন নদভী, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘সরকারি গানম্যানকে দিয়ে ভোটারদের হুমকি-ধমকি, এমনকি টাকা বিতরণের মতো জঘন্য অন্যায় কাজ করাচ্ছেন আবু রেজা নদভী। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি, তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ‘আমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার আমাকে গানম্যান দিয়েছে। ইতিপূর্বে প্রতিপক্ষ আমার ও আমার স্ত্রীর ওপর একাধিকবার হামলা চালানোর চেষ্টা করেছে। আমার শ্যালকসহ নেতাকর্মীদের মেরে রক্তাক্ত আহত করেছে। আমার নিরাপত্তা আরও বাড়ানো দরকার বলে মনে করি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘আমি এম এ মোতালেবের দেওয়া অভিযোগের অনুলিপি পেয়েছি। এ বিষয়ে আমি নির্বাচনি অপরাধ অনুসন্ধান কমিটিকে চিঠি দিয়েছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ

সংশ্লিষ্ট সংবাদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

০৮ মার্চ ২০২৪
৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের মানদণ্ড পূরণ করতে পারেনি : ইইউ
০৪ মার্চ ২০২৪
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজমান : অর্থ প্রতিমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২৪
৫০ সংরক্ষিত নারী সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  2. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  3. ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
  4. ফেনীর তিনটি আসনই বিএনপির দখলে
  5. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x