কুড়িগ্রাম-৪ আসনে বিজয়ী জামায়াতের মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। ছবি : এনটিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন নয় হাজার ৪৪৯ ভোট।
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান ও জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান আপন দুই ভাই।

নিজস্ব প্রতিবেদক