Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • উপনির্বাচন
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৫ এপ্রিল ২০২৬
আরও খবর
নির্বাচনি অপরাধ দমনে দুই আসনে চার ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪০ বছর পর পরিবার খুঁজে পেলেন আঞ্জুমানারা
৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের ২ আসনে সাধারণ ছুটি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের দিন সাধারণ ছুটি চায় ইসি
দেশের ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২৬, ০৫ এপ্রিল ২০২৬
শেরপুর ৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি : বাসস

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে বগুড়া-৬ (সদর) আসনে ৮ প্লাটুন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো ৮ প্লাটুন সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এর ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অপরদিকে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগের পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী দুই দিন টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ইতোমধ্যে ১৬ প্লাটুন সদস্য শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই আসনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই নির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। অপরদিকে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজিবি মোতায়েন বগুড়া শেরপুর উপনির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: বিজিবি মোতায়েন

০৬ ফেব্রুয়ারি ২০২৬
যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন
০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি নিরাপত্তায় নওগাঁয় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
০৭ মে ২০২৪
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
  2. শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
  3. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  4. ২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
  5. সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
  6. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x