ডুবল ফেনীর নিম্নাঞ্চল
ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধ ভাঙায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। আজ সোমবার সকালে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের নুরের বাড়ি সংলগ্ন একটি বেড়িবাঁধ ভেঙে পুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ কয়েক গ্রাম প্লাবিত হয়ে মাছের ঘের, কৃষকের জমি পানির নিচে তলিয়ে গেছে। মুহুরী নদীতে ১০৩ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির চাপ অব্যাহত থাকলে আরও নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছবি : ফোকাস বাংলা
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭
