ভিন্ন রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মাথায় স্টাইলিশ হ্যাট আর মুখে চিরচেনা সেই মিষ্টি হাসি সব মিলিয়ে তার এই লুকটি ভক্তদের মনে অন্যরকম এক ভালোলাগার ছোঁয়া বুলিয়ে দিচ্ছে। কোলাহল থেকে দূরে এমন মনোরম পরিবেশে তার সাবলীল উপস্থিতি যে কাউকে মুগ্ধ করবে।