কনে সাজে অপু বিশ্বাস
জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গা, হলুদ ওড়না আর ভারী গয়নার রাজকীয় ছোঁয়ায় এক মোহময় কনের সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দৃষ্টিনন্দন ফটোশুটের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। ঐতিহ্যবাহী এই লুকে তাকে দারুণ স্নিগ্ধ ও চমৎকার লাগছে ঢালিউড কুইনকে।
১ / ৪
২ / ৪
৩ / ৪
৪ / ৪
