নীল সাগরে মৌনী রায়
ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে নতুন উদ্যমে কাজে ফিরেছেন মৌনী রায়। ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে চলতি বছরের মে মাসে সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এবং ভিত্তিহীন গুঞ্জনের কড়া জবাব দেন এই অভিনেত্রী। সব বিতর্ক ও ঝামেলা পেছনে ফেলে মে মাসেই কান চলচ্চিত্র উৎসবে নিজের আসন্ন ইন্দো-আমেরিকান ছবি 'বম্বে স্টোরিজ'-এর প্রচারে অংশ নেন তিনি। বর্তমানে পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করেছেন মৌনী। ২০২৬ সালে তাঁর হাতে রয়েছে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’, ‘অব হোগা হিসাব’, ‘দ্য ওয়াইভস’ ও ‘বিশ্বম্ভরা’-র মতো বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭
