৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী
বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দিয়ে ৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) চূড়ান্ত এ ফল পাওয়া যাচ্ছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ১৭-এর বিধান ও ক্ষমতাবলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর বিভিন্ন ক্যাডারে মোট ৩,১৪০টি (তিন হাজার একশত চল্লিশ) শূন্য পদের বিপরীতে ১৪৫৭টি (এক হাজার চারশত সাতান্ন) পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদেরকে সাময়িকভাবে (provisionally) মনোনয়ন প্রদান করা হলো—

নিজস্ব প্রতিবেদক