৪৮ জনকে নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটি ছয়টি পদে ৪৮ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে। ০৮ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংখ্যা
০৬টি।
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা
২৬টি
বেতন
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা
আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. পদের নাম: বুক বাইন্ডার
পদসংখ্যা
০২টি।
বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
শিক্ষাগত যোগ্যতা
দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: বার্তাবাহক
পদসংখ্যা
০১টি
বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস হতে হবে।
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা
১৭টি।
বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস হতে হবে।
৫. পদের নাম: মালী
পদসংখ্যা
০১টি।
বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস হতে হবে।
৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা
০১টি।
বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা
৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
১ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা, ২ থেকে ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৮ ফেব্রুয়ারি ২০২৬।

ফিচার ডেস্ক