একাধিক জেলায় নিয়োগ দেবে মানবিক সাহায্য সংস্থা, বেতন ৪৮ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। প্রতিষ্ঠানটিতে এরিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এরিয়া ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ হতে হবে।
কর্মস্থল
ঢাকা, রাজশাহী, রংপুর।
বেতন
নিয়োগপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে শিক্ষানবীশকালে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন ৪৮,৯৯৭/- টাকা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করা যেতে পারে।
আবেদনে প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি, বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর উক্ত ঠিকানায় সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। খামের উপর অবশ্যই " এরিয়া ম্যানেজার” পদবী উল্লেখ করতে হবে। মানবিক সাহায্য সংস্থায় কর্মরত কর্মীদের জন্য আবেদনের সুযোগ আছে।
আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল ২০২৬।
সূত্র : বিডিজবস।

চাকরি চাই ডেস্ক