৭১ জনকে নিয়োগ দেবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। প্রতিষ্ঠানটি ১৬টি পদে ৭১ জনকে নিয়োগ দেবে। ২৭ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল);
স্থায়ী পদ
১. পদের নাম: ক্যাশিয়ার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
২. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৩. পদের নাম: রিসেপশনিস্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৪. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৫. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৬. পদের নাম: সার্ভেয়ার;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৭. পদের নাম: প্ল্যান্ট অপারেটর;
পদসংখ্যা: ১৭টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৮. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান;
পদসংখ্যা: ১৮টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
১০. পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
১১. পদের নাম: পিসি অপারেটর (কোরিয়ার);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
১২. পদের নাম: টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
১৩. পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
১৪. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
চুক্তিভিত্তিক পদ—
১৫. পদের নাম: ইমাম;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
১৬. পদের নাম: মুয়াজ্জিন;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
প্রার্থীর ধরন
নারী-পুরুষ।
কর্মস্থল
যে কোনো স্থান।
বয়স
২৭ এপ্রিল ২০২৬ তারিখ ১-১৪ নং পদের ক্ষেত্রে ১৮-৩২ বছর। ১৫ ও ১৬ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৪ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং এবং ১৬ নং পদের জন্য ১৬৮ টাকা, ৬-১৪ নং পদের জন্য ১১২ টাকা, ১৫ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
২১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
* আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক