এসএসসি পাসে চাকরি দেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৫ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এসএসসি/এইচএসসি পাস হতে হবে। চশমার পণ্য, লেন্সের প্রকারভেদ, কোটিং এবং অপটিক্যাল পরিভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান। ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদায়ন, অসুস্থতাজনিত ছুটি নগদায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বিমাসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০৯ মে ২০২৬।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক