সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সেলস অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক পাস হতে হবে। সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
সর্বোচ্চ ২৯ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০২ মে ২০২৬।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক