অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আকিজ টেক্সটাইল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা
০১টি।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মার্কেটিং উপকরণ, মিডিয়া ক্রয়, ডিজিটাল পরিষেবা এবং ইভেন্ট ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২০ মে ২০২৬।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক