প্রোগ্রাম স্পেশালিস্ট পদে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ১ লাখ ৬৫ হাজার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগ দেবে। গত ২৭ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রোগ্রাম স্পেশালিস্ট।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
কক্সবাজার জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বেতন ও অন্যান্য সুবিধা
১৪৭,১০৬ - ১৬৫,৪৯৯ টাকা।
বয়সসীমা
নির্ধারিত নয়।
আবেদনের শেষ সময়
৫ মে ২০২৬।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

চাকরি চাই ডেস্ক