১০৩৫ পদে এসএসসি পাসে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১০৩৫টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।
শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ (৫.০০ এর মধ্যে) পেয়ে উত্তীর্ণ হতে হবে। যেহেতু পদটি কারিগরি এবং পরিশ্রমসাধ্য, তাই শারীরিক যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এছাড়া ৭ মিনিটে ১ মাইল দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে ৫ বার ওঠার সক্ষমতা থাকতে হবে।
বয়স ও বেতন কাঠামো
১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তদের অন-প্রবেশনকালীন (শিক্ষানবিশ) মাসিক নির্ধারিত বেতন হবে ১৫,৫০০ টাকা। সফলভাবে অন-প্রবেশন মেয়াদ শেষ করার পর বেতন হবে ১৬,৬০০ টাকা এবং সেই সাথে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বিআরইবি-র ওয়েবসাইট (www.reb.gov.bd) থেকে আবেদন ফরম-১ ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ২০০ টাকার পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ প্রার্থীকে আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ৯:০০ টার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত কেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হবে।
বাছাই প্রক্রিয়া
প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে মোট তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপর তাদের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে রচনামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণ শেষে পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১০৩৫। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
*বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: www.reb.gov.bd

চাকরি চাই ডেস্ক