১৫৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এইচএসসি পাসেই আবেদন
বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহ ৬টি পদে ১৫৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে, চলবে ২৭ মে বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ
১. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৩. পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ০৬টি;
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৫টি;
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১২৩টি;
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
চাকরির ধরন
স্থায়ী।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ।
কর্মস্থল
বগুরা।
বয়স
৪ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
২৭ মে ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
* বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক