১২৬ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- ৬, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি ৭টি পদে ১২৬ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
২. পদের নাম: ব্যক্তিগত সহকারী;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৩. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৪. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: ১৫৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এইচএসসি পাসেই আবেদন
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম -কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ২৭টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: ১২২ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, এসএসসি পাসেও আবেদন
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২৭টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর ধরন
নারী-পুরুষ।
কর্মস্থল
চট্টগ্রাম।
বয়স: ১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন শুরু
১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০টা।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৭ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরি চাই ডেস্ক