৬৯ জনকে নিয়োগ দেবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও ময়মনসিংহ সার্কিট হাউজে ৯টি পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ্যই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
পদের নাম
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি, সহকারী বাবুর্চি, বেয়ারার, নিরাপত্তা প্রহরী ও মালি।
পদ সংখ্যা
মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
চাকরির ধরন
স্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল
ময়মনসিংহ।
বয়স
১১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ
১৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরি চাই ডেস্ক