টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ দেবে এসএমসি, আবেদন অনলাইন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১৮ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
টেরিটরি সেলস অফিসার।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
সর্বোচ্চ ৩৪ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৭ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক