‘প্রোগ্রাম স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘প্রোগ্রাম স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগ দেবে। ১৭ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
বিভাগের নাম
ক্লাইমেট রেসিলিয়েন্স অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন
পদের নাম
প্রোগ্রাম স্পেশালিস্ট
পদসংখ্যা
নির্ধারিত নয়।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
১৪৭,১০৬ - ১৬৫,৪৯৫ টাকা।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৭ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক